বই কিনুন, বই পড়ুন, বই কিনতে উত্সাহ দিন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। পৃথিবীতে বইয়ের মতো নিঃস্বার্থ বন্ধু পাওয়া শুধু দুষ্করই নয়, অসম্ভবও বটে। বই পথহারা মানুষকে আলোর পথে নিয়ে আসে। দিশেহারা মানুষেরা বই পড়ে খুঁজে পায় জীবনচলার আলোকবর্তিকা। বই সন্ধান দেয় অন্ধকার ছেড়ে আলোর পথে আসার। আমরা বই পড়তে অভ্যস্ত নই। বাঙালিদের অনেকেই মনে করেন বই পড়া মানে সময় নষ্ট করা। আমার মতে, বই পড়তে কোনো কষ্ট নেই, নেই ঝুটঝামেলা। তাই সবার প্রতি আহ্বান থাকল—নিজে বই পড়ুন, নতুন নতুন বই কিনুন, অপরকে বই কিনতে উত্সাহ দিন, প্রিয়জনকে বই উপহার দিন।

ম. জাহানুর ইসলাম

শিক্ষার্থী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়