ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে জব্দকৃত মাটি কাটার যন্ত্র (ভেকু) ও ট্রাকগুলোর মালিকদের জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দ করা পাঁচটি ভেকু ও চারটি ট্রাকের মালিকদের ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছ. ইশরাত জাহান। এর আগে গত ২১ এপ্রিল উপজেলার জগত্পুরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ১১ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচটি ভেকু ও চারটি ট্রাক জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, জব্দকৃত ভেকু ও ট্রাকগুলোর মালিকদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
