ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে উপজেলা কৃষক লীগের উদ্যোগে করোনার প্রকোপ থেকে মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন এবং উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক ব্যবসায়ী মো. আ. কুদ্দুস গতকাল নয়াচর জামে মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করেন। মাহফিলে সারা বিশ্বের করোনা আক্রান্ত সবার জন্য এবং ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ করোনা থেকে মুক্তিপ্রাপ্ত সকলের জন্য শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনাকালে সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেনসহ অন্য নেতাকর্মী ও আগত মুসল্লিরা দোয়ায় শরিক হন।
