স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা শুরু হচ্ছে আজ। নারী ফুটবল লিগও পুনরায় শুরু হবে। নতুন করে তারিখও ঘোষণা করা হয়েছে। গতকাল নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানিয়েছেন ১৯ মে শুরু হবে। এখন করোনার কারণে খেলা স্থগিত রয়েছে। বাফুফে চাইছে এখন খেলা না শুরু করে একবারে ঈদের পর খেলাটা গড়াক। কিরন বলেন,‘এখন খেলা শুরু করে আবার ঈদের পর বন্ধ করলে দুই দফায় ক্লাবগুলোর ক্ষতি হয়ে যাবে। একবারে ঈদের পর খেলা শুরু করলে ক্লাবগুলো ঈদ কাটিয়ে মাঠে অনুশীলনেও নামতে পারবে।’ তিনি বলেন, ‘কোভিড টেস্ট করিয়ে খেলোয়াড়দের মাঠে নামতে হবে। খেলা না হলে খেলোয়াড়রাও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। করোনার মধ্যে খেলা চালিয়ে গেলে খুব কষ্ট হবে।
