আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০০:৪৩

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরা জানান, কার্যক্রম চলছে। আমরা ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সৈন্য প্রত্যাহার করতে চাই। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ১০০র কিছু কম সেনা এবং তাদের সরঞ্জাম একটি বিমানে ওঠানো হয়েছে। এছাড়া মার্কিন কনট্রাকটর এবং কর্মীরাও আফগানিস্তান ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাইন ইলেভেন হামলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।—সিএনএন