বাংলাদেশি দর্শকদের কিছুটা আনন্দ দিয়ে লঙ্কানদের বিপক্ষে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপাকে স্বাগতিক শ্রীলংকা। লংকান দুই তারকা ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওসাদা ফার্নান্দোকে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
২.২ ওভারে দলীয় ১৪ রানে থিরিমান্নেকে আউট করেন মিরাজ। ঠিক পরের ওভারের প্রথম বলে ওসাদাকে ফেরান তাইজুল। ৩.১ ওভারে ১৫ রানে দুই উইকেট নেই শ্রীলংকার।
এমন পরিস্থিতিতে চতুর্থ দিনে খেলতে নামবে সফরকারিরা। আর দিনের শুরুতে যদি আরো কয়েকটি উইকেটের দেখা পায় তাহলে হয়তো কিছুটা স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে শ্রীলংকার লিড ২৫৯ রান। দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ১৭ রান তুলতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকার ৪৯৩/৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৫১ রানে অলআউট বাংলাদেশ দল।
সেশন শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশি ব্যাটসম্যানরা। এমন পরিস্থিতিতে ফলোঅনে পড়ে টাইগার বাহিনী। তবে সফরকারিদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ২৫১ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। যেখানে ফলোঅন এড়াতে দরকার ছিলো ২৯৪ রান। তবে বাংলাদেশকে ফলোঅনে না ফেলে আবারো ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। শ্রীলঙ্কার অভিষিক্ত প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতেই দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত বাংলাদেশের হারানো ৮ উইকেটের ৬টিই নিয়েছেন তিনি।
Stumps in Pallekele!
— ICC (@ICC) May 1, 2021
As many as 13 wickets fell on the day, with Sri Lanka going into stumps at 17/2 in their second innings, a lead of 259. #SLvBAN | #WTC21 | https://t.co/gHzrfGN3qQ pic.twitter.com/t8rDiALbmD
শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ব্যাটিং ছেড়ে দিয়েছে বাংলাদেশকে। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে অন্তত ২৯৪ রান। অথচ, ২৫১ রান তুলতেই দলের সব ব্যাটসম্যানরা সাকঘরে ফেরেন। ২৪১ রানে ৭ম, ২৪৩ রানে পড়েছে ৮ম উইকেট এবং ২৪৭ রানে ৯ম ও ২৫১ রানে ১০ম উইকেটের পতন ঘটে।
৭ উইকেটে ২৪১ রান করা বাংলাদেশ দল এরপর মাত্র ১০ রান যোগ করতে হারায় ৩ উইকেট। ৩৩ বলে ১৬ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ। রানের খাতা খোলার সুযোগ পাননি তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও আবু জায়েদ রাহী।
ইত্তেফাক/এসআই
