শরণখোলায় অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৪৫

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন শরণখোলা বাজারে (খুড়িয়াখালী) অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭/৮ লাখ টাকারও বেশি। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শরণখোলা বাজারের সোবাহান সরদারের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সে আগুন পাশ্ববর্তী মাছের ডিপো ঘরে ছড়িয়ে পরে। আগুনে মৎস্য আড়ৎদার নান্না মাতুব্বর, জামাল গাজী, বাচ্ছু মুন্সি ও আদম আলীর ডিপো ঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আগুনে ডিপোঘরে রাখা সুন্দরবনের জেলেদের বিপুল পরিমাণ জাল ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

অপরদিকে, সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কদমতলা গ্রামের হানিফ আকন ও জালাল মুন্সির খরের গাদায় কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আরও পড়ুন: নির্বাচনের পর জামায়াত-বিএনপির হামলায় আহত ইয়াসিন আলি মারা গেছেন

এ ব্যাপারে উপজেলা নির্বহিী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তদন্ত করে সহায়তা দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু