সাধারণ জ্ঞান
মো. শহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক
পারুলিয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজ লালমনিরহাট
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ৮ সংখ্যা দিয়ে মনে রাখার কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো। তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ করো।
৮ সংখ্যা দিয়ে মনে রাখার কিছু সাধারণ জ্ঞান:
১. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে — ৮ম দেশ।
২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল
— ৮ নং সেক্টর।
৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব
— ৮ ফুট।
৪. পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বে মোট — ৮টি দেশ।
৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে — ৮ মিনিট ২০ সেকেন্ড।
৬. বিশ্ব সাক্ষরতা দিবস — ৮সেপ্টেম্বর।
৭. D-8 এর সদস্য দেশ মোট — ৮টি।
৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের — ৮ নং অনুচ্ছেদে।
৯. মধ্য আমেরিকার দেশ — ৮টি।
১০. ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের — ৮ম সংশোধনীতে।
১১. SAARC এর সদস্য দেশ মোট — ৮টি
১২. আন্তর্জাতিক নারী দিবস — ৮ মাচর্।
১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে মোট — ৮টি করে।
১৪. সেন্টমার্টিন/ তালপট্টী দ্বীপের আয়তন
— ৮ বর্গ কি. মি.।
১৫. বান কি মুন জাতিসংঘের
— ৮ম মহাসচিব।
১৬. MDG (Millennium Development Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে — ৮টি।
১৭. বিশ্ব রেডক্রস দিবস — ৮ মে।
১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে — ৮ বছর
১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ — ৮টি।
২০. মাকড়সার পা মোট — ৮টি।
