শাহ মোল্লা লালনের পরিচালনায় ইসলামিক ট্রাভেল শো ‘মিশরে মুসাফির’ বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে। মিশরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পর্যটন ও ইসলামিক নিদর্শন নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। ভ্রমণের মধ্য দিয়ে দর্শকদের সামনে স্থানগুলোর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানটিতে। মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ পুরো অনুষ্ঠানে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বর্ণনা করছেন।
