g স্টাফ রিপোর্ট রংপুর
করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন সংবাদপত্র হকারদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। গতকাল বিকাল সাড়ে ৩টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। সংবাদপত্র হকারদের মধ্যে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।
করোনাকালীন কর্মহীন অবস্থায় থাকা সংবাদপত্র হকারদের মধ্যে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। গতকাল ২০০ জন সংবাদপত্র হকারকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসন, রংপুরের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্যও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
০
