গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় চার হাজার জন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:০০

গেল বছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যুর পরিসংখ্যান দিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। তারা বলেছে, এর মধ্যে ৪২ শতাংশ মৃত্যু ঘটেছে গাড়ি চাপার ঘটনায়। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ছয়টি জাতীয় দৈনিক পত্রিকা, শাখা সংগঠনগুলোর প্রতিবেদন, টেলিভিশন ও অনলাইন পত্রিকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে সারাদেশে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনা ঘ?টেছে। এসব ঘটনায় ৪ হাজার ৪৩৯ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৭ হাজার ৪২৫ জন।

৪২ শতাংশ ক্ষেত্রে গাড়ি চাপায়, ২৪ শতাংশ ক্ষেত্রে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে, ৭ শতাংশ ক্ষেত্রে গাড়ি উল্টে, ৪ শতাংশ ক্ষেত্রে গাড়ি খাদে পড়ে প্রাণহানির ঘটনা  ঘটেছে।