আবারও করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারের জন্য জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে অর্থসহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের এই অর্থসহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে করোনায় কর্মহীন ১০ লাখ প্রকৃত উপকারভোগীর কাছে প্রধানমন্ত্রীর অর্থসহায়তা সফলতার সঙ্গে পৌঁছে দেওয়ায় এবারও বিকাশের মাধ্যমে তাদের কাছে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পৌঁছে যাচ্ছে। আগামী তিন দিনের মধ্যেই সব উপকারভোগীর বিকাশ অ্যাকাউন্টে এই অর্থসহায়তা পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা পাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
