পশ্চিমবঙ্গে আবারও নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গড়ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে গতবারের চেয়েও বেশি আসন পাচ্ছে তারা। দলটির এই বড় জয়ের কারণ কি? বিবিসি বাংলার এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচটি কারণে বড় ব্যবধানে জিতেছে তৃণমূল।
প্রথমত, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পছন্দ করেনি। দ্বিতীয়ত, বিজেপির নির্বাচন পরিচালনার ভাষা ছিল রাজ্যের সংস্কৃতির বিপক্ষে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেসের জনমুখী উন্নয়ন প্রকল্প—যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প জনগণকে বেশি আকৃষ্ট করেছে। চতুর্থত, তৃণমূল নারী ভোটারদের বেশি আকৃষ্ট করতে পেরেছে যারা অনেকেই এসব জনমুখী প্রকল্পের উপকারভোগী। আর পঞ্চমত, তৃণমূলের পক্ষে মুসলিম ভোটারদের কৌশলগত ভোট।
