মিরপুরে প্রাথমিকের ১৮ শিশুর ভিন্নমাত্রার অভিষেক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০০:০৪

মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক শিশুদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণির আঠারজন ক্ষুদে শিক্ষার্থী ও তাদের মায়েদের অভিষেক অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উপজেলার মশান ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফীনের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দীন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জহুরুল হক,এ.এস.এম কামরুজ্জামান, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রিমন, দৈনিক ইত্তেফাক পত্রিকার মিরপুর প্রতিনিধি হুমায়ুন কবীর হিমু প্রমুখ।

এর আগে উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সু-সজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষটি ফিতা কেটে উদ্বোধন করেন। সু-সজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষটি দেখে উপস্থিত মায়েরা অত্যন্ত আনন্দিত হন। কক্ষটির চার দেয়ালসহ ছাঁদ নানান ফুল ও ছবি দ্বারা সজ্জিত করা হয়েছে। কক্ষের মধ্যে চারটি কর্নার স্থাপন করা হয়েছে। কক্ষের সামনে আছে সুপেয় পানির জন্য মানসম্মত পানির ফিল্টার। বিভিন্ন কর্নারে শিশু শিক্ষার্থীদের জন্য খেলনা রয়েছে। সমাবেশ পরিচালনার জন্য জাতীয় পতাকাসহ স্টিলের মিনি পতাকা স্ট্যান্ড রয়েছে।

শিশুদের ছবি কক্ষের ছাঁদে অঙ্কিত ফুলের মধ্যে স্থাপন করা হয়েছে। শিক্ষিকার হাতে অঙ্কিত ছবি দ্বারা নতুন বছরের ক্যালেন্ডার স্থাপন ও মিনি এ্যকুইরিয়াম কক্ষের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: হত্যা মামলার পলাতক আসামি লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা আটক

ভর্তিকৃত আঠারজন শিক্ষার্থীর মাকে সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলতে করণীয় সম্পর্কিত অঙ্গীকার নামা পাঠ করানো হয়।

ইত্তেফাক/নূহু