লোপা চৌধুরী
একদিকে ঈদের খুশিকে বরণ করার আয়োজন, অন্যদিকে করোনার নতুন প্রভাব। সবকিছুর মধ্য দিয়েই ঈদকে আরও বেশি উত্সবমুখর ও প্রাণবন্ত করতে ‘সারা লাইফ স্টাইল’ নিয়ে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এবারের ঈদ কালেকশন। কোভিড-১৯ এর এই প্রাদুর্ভাবের সময়, সকল স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সারা’র আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের পোশাকের নতুন সংগ্রহ।
এছাড়াও সকল স্বাস্থ্য নিরাপত্তা মেনে ঢাকাসহ সারাদেশে অনলাইনের মাধ্যমে সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে পছন্দের পোশাক।
সারা’র এবারের ঈদ আয়োজনের সকল পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ। জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে এসব পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। এছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।
ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘সারা লাইফ স্টাইল’ এনেছে সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি-পিস, আনইস্টিচ লন, আকর্ষণীয় পার্টি থ্রি-পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান, সূতির শাড়ি, ডিজিটাল প্রিন্টের শাড়ি এবং ডেনিম’র কালেকশন। সারা’র এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।
সারা লাইফ স্টাইলে রয়েছে এক্সক্লুসিভ শাড়ি। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স এবং ট্রেন্ডের ভিন্নতাও। এসব পোশাকে ব্যবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি। বরাবরের মতোই সারা’র ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ শাড়ি থাকছে, যার মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।
এছাড়াও সারা’র ঈদ আয়োজনে ছেলে শিশুদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে শর্ট স্লিভ এবং ফুল স্লিভ। লং প্যান্টের পাশাপাশি রয়েছে কোয়ার্টার প্যান্ট। সাদা পাঞ্জাবির পাশাপাশি ভাইব্রেন্ট কালারেরও পাঞ্জাবি থাকছে। মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, থ্রি-পিস, জাম্প সুট, ফ্যাশন টপ্স, নিমা সেট, টপ বটম সেট। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। আরও আছে বাবা-ছেলের পাঞ্জাবি ও কাবলির মিনিমি। এছাড়াও সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ। এসব পোশাক পাওয়া যাচ্ছে সারা’র সবগুলো আউটলেটে। সারা’র ওয়েবসাইট (www.saralifestyle.com.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে এই ক্রান্তিলগ্নে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
পোশাক ও ছবি সারা
