ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ও নির্যাতনে চলতি জানুয়ারি মাসেই ছয়জন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্র জানায়, তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ে চারজন, নীলফামারী ও রাজশাহীতে একজন করে মোট ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও এই হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। সংগঠনটির নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সীমান্তে হত্যা বন্ধে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে।
