সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ মে ২০২১, ২১:৪০

ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ডিমলায় কৃষকদের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ সেকেন্দার আলী প্রমুখ।

অসহায়দের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার সকালে আখচাষি কল্যাণ সংস্থ্যার সামনে আসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহসভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন প্রমুখ।

পিরোজপুরে কর্মহীনরা পেল প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা

পিরোজপুর অফিস পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫০০ কর্মহীন শ্রমজীবীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবীর, চৌধুরী রওশন ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, ফসিউল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকিব, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন প্রমুখ।

জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ফুলবাড়ীতে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।

ধান ক্রয় কার্যক্রমের লটারি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লটারির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে।

ছোটকাগজ ‘ফ্যাদলা’র প্রকাশনা উত্সব

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট শহীদ কবি মহাতাব উদ্দীন বিদ্যাপীঠে সোমবার সাহিত্য সংস্কৃতির ছোট কাগজ ‘ফ্যাদলা’র প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। কবি আজিজুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা করেন শহিদ সন্তান ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহমেদ মোশারফ নান্নু, কবি সৈয়দা রুবিনা, প্রবাসী কবি রোকেয়া লিলি, কবি যতন কুমার দেবনাথ, ছড়াকার মুস্তাফা আনছারী, আবৃত্তি শিল্পী শাহনেওয়াজ, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।

পরিবহন শ্রমিকরা পেল মানবিক সহায়তা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ভূঞাপুরে পরিবহন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২৮৩ জন শ্রমিকের হাতে চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি প্রমুখ।