খেলতে গিয়ে দেওয়াল চাপায় প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩২

দিনাজপুর অফিস

দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের রাঘবিন্দুপুর কুঠিপাড়া গ্রামে বসতবাড়ির পরিত্যক্ত ঘরের দেওয়াল চাপা পড়ে শাহারিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজার ইসলাম আকাশ (৬) দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম। গত রবিবার সকাল সাড়ে ১০টায় বাড়ির উঠানে খেলার সময় মাটির দেওয়াল চাপায় তারা ঘটনাস্থলেই মারা যায়।