আড়াইহাজারে গ্রাম পুলিশ পেল বাইসাইকেল

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা পরিস্থিতিতে কর্মহীন গণপরিবহন শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ও জেলা প্রশাসনের উদ্যোগে আড়াইহাজারে গ্রাম পুলিশদের বাইসাইকেল ও বাত্সরিক পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সব ইউপি চেয়ারম্যান অংশ নেন। পরে জেলা প্রশাসক উপজেলার দুপ্তারা এলাকায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন।