কিশোরীর ধর্ষক ও সহায়তাকারী মহিলা গ্রেফতার

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৩৬

ইত্তেফাক রিপোর্ট

সাভারে কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক নারীসহ  দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে র্যাব-৪-এর একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ধর্ষক পারভেজ  ও সহায়তাকারী রঞ্জিতা রানী। তারা ধর্ষণের শিকার কিশোরীর প্রতিবেশী বলে জানা গেছে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। 

র্যাব জানায়, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক কিশোরীকে প্রতিবেশী রঞ্জিতা রানীর সহায়তায় ধর্ষণ করে পারভেজ। ঘটনান পর গত পহেলা মে সাভার থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। এক পর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে র্যাব। জানা যায়, রঞ্জিতা রানী ঐ কিশোরীকে ফুসলিয়ে পাশের গলিতে পারভেজের বাসায় নিয়ে যায়। ঘটনার দিন বাসায় কেউ না থাকায় ভুক্তভোগীকে দুই দিন আটক রেখে  পারভেজ ধর্ষণ করে। র্যাব-৪-এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পারভেজ ঐ কিশোরীকে  ধষর্েণর বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।