১০০ বছর বয়সী মাছ ধরা পড়লো যুক্তরাষ্ট্রে

আপডেট : ০৪ মে ২০২১, ০৫:১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস গত সপ্তাহে মিশিগানের ডেট্রয়েট নদীতে এক ১০০ বছর বয়সী স্টার্জন মাছ ধরেছে। সোমবার (৩ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।প্রাণীটির ওজন ৯০ কেজির একটু বেশি এবং লম্বায় ছয় ফুট ১০ ইঞ্চি। এটির ঘের ছিল প্রায় চার ফুট। মাছটি নিয়ে ওয়াইল্ড লাইফ অফিসের দেওয়া পোস্টে ইতোমধ্যে ৪৭ হাজারের বেশি শেয়ার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এলপেনা ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ কনভার্সেশন অফিস বলেছে, এর ঘের এবং আকারের উপর ভিত্তি করে বলা যায় মাছটি ১০০ বছরের বেশি সময় ধরে ঘুরে বেড়াচ্ছিল। তারা একটি ছবিও শেয়ার করেছে যাতে দেখা গেছে, এক কর্মী মাছটির পাশে শুয়ে আছেন। মাছটিকে ফের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে অফিসটি।

ইত্তেফাক/এসএ