‘মুলারের তদন্ত শেষ পর্যায়ে’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০০:৫২

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাট হুইটেকার বলেছেন, রবার্ট মুলারের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মুলারের নেতৃত্বে একটি তদন্ত দল ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছে। ম্যাট হুইটেকার সোমবার সাংবাদিকদের বলেন, তদন্ত সম্পর্কে তাকে পুরোপুরি জানানো হয়েছে। এখন চূড়ান্ত রিপোর্ট কখন পেশ করা হতে পারে তার অপেক্ষায় আছি। তিনি বলেন, ২০১৭ সালের মে মাসে মুলারের নেতৃত্বে কমিটি গঠিত হয়। কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে মুলারের অনেক প্রসিকিউটর অন্য কাজে যোগ দিয়েছেন। আবার কমিটিও অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। -সিএনএন