ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে এমপিদের উদ্দেশে বলেছেন, আপনারা ব্রেক্সিট ইস্যুতে ‘প্ল্যান বি’র পক্ষে ভোট দিন। আপনারা আমার হাত পেছনে বাঁধবেন না। তিনি এই ইস্যুতে বিভক্ত এমপিদের বলেছেন, আপনারা ইউরোপীয় ইউনিয়নকে এমন একটি ব্রেক্সিট দেখান যা আপনারা চান। আজ আপনাদের সামনে সেই সুযোগ এসেছে। দ্বিতীয় প্রস্তাব নিয়ে ভোটাভুটির ৫ ঘন্টা আগে থেরেসা মে এমপিদের লক্ষ্য করে এসব কথা বলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রেক্সিট ইস্যুতে ভোট হওয়ার কথা। নতুন প্রস্তাবে আগের প্রস্তাবের সাতটি সংশোধনী আনা হয়েছে। গতকাল রাত একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোটের ফল পাওয়া যায়নি। - সিএনএন
