হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে মঙ্গলবার দুপুরে মাছ ধরার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত মোবারক হোসেন (১৪) উপজেলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলাম হোসেনের ছেলে। নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
