বগুড়ায় সংবাদপত্র হকারদের খাদ্যসামগ্রী প্রদান

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনাকালে বগুড়ার ১৫০ জন সংবাদপত্র হকার ও সংবাদপত্র কর্মচারীকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। চাল, ডাল, বুট, খেজুর, আলু, চিনিসহ ১৪ কেজির একটি ব্যাগ প্রত্যেককে দেওয়া হয়। মানবিক সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সবার হাতে খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় তিনি সমাজের বিত্তবানদের করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান।