নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি নিয়ামতপুর সরকারি কলেজর অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালর ১০ ফেব্রুয়ারি থেকে ২০২১ সাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সোনাইচণ্ডি কলেজে ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক হিসেবে ১৭ জুলাই ১৯৮৯ সাল থেকে ১৫ এপ্রিল ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে এবং ১৬ এপ্রিল ২০০৪ সাল থেকে ৯ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত একই কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
