সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরে দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল চান্দহর ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন। চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল ও জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আব্দুল হালিম রাজু পৃথক দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
