আইপিএলে জুয়া গ্রেফতার ১২

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়ে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার ওপর জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো—বাচ্চু মিয়া, হুমায়ুন কবির, ইমাম হোসেন , ছানু পরামানিক, স্বপন বেপারী, দুলাল হোসেন বেপারী, সুজন, মুরাদ বেপারী, সাইদুল ইসলাম, হূদয়, মুন্না এবং সাইদুল। তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি রিমোর্ট কন্ট্রোল, আটটি মোবাইল ফোনসেট ও ৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন আইপিএল খেলার  বল ও ওভারপ্রতি টাকা দিয়ে জুয়া খেলে সর্বস্ব হারাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা হয়েছে।