স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা 

আপডেট : ০৫ মে ২০২১, ০১:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন হেফাজতের ইসলামের ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে হেফাজতের সদ্য সাবেক কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।এরপর রাত ১১টা ৫০ মিনিটে বের হন তারা। সার্বিক বিষয় নিয়ে তারা মন্ত্রীর সাথে কথা বলেন। 

এর আগে ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, হেফাজতের নেতা ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। পরবর্তীতে হেফাজতের ওই কমিটি বাতিল ঘোষণা করা হয়।

 

ইত্তেফাক/ইউবি/এএএম