পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১০:০৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় বুধবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোহেল উত্তরগোপালপুর গ্রামের সোলেমানের ছেলে। 

 

জয়পুরহাটের র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে রাত আড়াইটার দিকে পাঁচবিবি-কড়িয়া রাস্তার কেশবপুর এলাকায় মাদক পাচারকারীদের আটকের চেষ্টা করে। মাদক পাচারকারীরা র‌্যাবের উপর হামলা চালালে মাদক ব্যবসায়ী সোহেল গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে পাঁচবিবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরো পড়ুন : কালিগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি