তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে ছুরিকাঘাত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১২:৫৭

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এ ঘটনাটি ঘটে।

 

তার চাচাতো ভাই শিমুল হোসেন জানান, তিনি ও তার ভাই সরদার মশিয়ার রহমান সাতক্ষীরায় এসেছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিছন দিক থেকে মশিয়ার রহমানকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : খুবিতে আইটি-আইটিইএস জব ফেয়ারে চাকরি প্রত্যাশীদের ভিড়

সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। তবে হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি