মাধবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সভা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, বাবা মায়ের আদর্শ, সন্তানের মাঝে প্রভাব পড়ে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের আত্ম-জিজ্ঞাসার প্রয়োজন আছে ।

মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংঘঠন ‘আলো অনির্বাণ’  আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বর্তমানে অভিভাবকগণ নামী-দামী বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করার জন্য অনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে। যা খুবই দুঃখজনক। জনাব মুরাদ বলেন, বিদ্যালয়ে ভর্তির সময়ে অনেকেই সন্তানের বয়স কমিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করেন।  অভিভাবকের এ ধরণের কিছু নেতিবাচক ভূমিকা সন্তানের সুশিক্ষার পথে অন্তরায় হয়ে দাড়ায় । 

অনষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব হরমুজ আলী। সভায় বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, ধর্মঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, বিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদ মিয়া। বক্তব্য রাখেন ধর্মঘর কলেজের সহকারি অধ্যাপক মো. সফিকুল ইসলাম, মাধবপুর শিল্প-কলা একাডেমির সদস্য কাওছার আহম্মেদ, আইভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক এহসানুল হক,  প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,মিজানুর রহমানসহ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মো. আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. সোহেল আহমেদ। সভাটি সফল করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শংকর পাল সুমন , আশরাফুল ইসলাম খোকন, মো. জসিম উদ্দিন, হাসান সালেহীন, মো.হাবিবুর রহমান সবুজ, মো. কামরুল হাসান, আতিকুর রহমান, জাকির আহমেদ, হাবিবুর রহমান, ফরহাদ সোলেমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো দৈনিক ইত্তেফাক।