ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে ভারতফেরত ২০০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যশোরে স্থানসংকুলান না হওয়ায় মঙ্গলবার রাতে পুলিশ প্রহরায় বিশেষ ব্যবস্থায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। পিটিআইর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে তাদের রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের থাকা ও খাওয়ার খরচ সরকার বহন করছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তাদের ছেড়ে দেওয়া হবে। তাদের পুলিশি নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। যাতে কোনো সমস্যা না হয়। এখানে কোয়ারেন্টাইনে রাখাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়। উল্লেখ্য, মঙ্গলবার সকালে তারা ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন।
