গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে বুধবার পাঁচ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. রুবেল, মো. রূপচাঁন, মো. অলি উল্লাহ, এ কে এম হানিফুজ্জামান আজাদ ও মো. মানিক মিয়াকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
