ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ‘ঈদ মেগা সেল’ অফার। এর আওতায় ক্রেতারা ঘরে বসেই বিশেষ মূল্য ছাড়ে দেশসেরা ব্র্যান্ড ওয়ালটনের নতুন স্মার্ট ও বেসিক এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। আছে জিরো ইন্টারেস্টে সহজ কিস্তি সুবিধা। জানা গেছে, ঈদ মেগা সেলস অফারে টিভি কিনলেই ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ছাড়। এই সুযোগ থাকছে ১৭ মে পর্যন্ত। এদিকে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ঘণ্টায় ঘণ্টায় এসি ফ্রি কিংবা নিশ্চিত আকর্ষণীয় অঙ্কের নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, একদিকে ওয়ালটন টিভির গুণগতমান অনেক উন্নত, অন্যদিকে দামেও সাশ্রয়ী। পাশাপাশি ডিজাইনের দিক থেকেও তুলনামূলক স্লিম, মসৃণ, ঝকঝকে ও স্টাইলিশ। তাই স্থানীয় বাজারে টেলিভিশন বিক্রির শীর্ষে ওয়ালটন। বর্তমানে ওয়ালটন টিভির মার্কেট শেয়ার প্রায় ৫০ শতাংশ। এবছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ওয়ালটনের টিভি বিক্রি বেড়েছে প্রায় ৮৫ শতাংশ। রোজায় ৫০ হাজার ইউনিট টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। এই লক্ষ্যমাত্রা পূরণে ঈদে স্মার্ট টিভির লেটেস্ট অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ৮, দুর্দান্ত পিকচার কোয়ালিটি, ডলবি সাউন্ড সিস্টেম, ভয়েস কন্ট্রোলসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্ট টিভি বাজারে ছেড়েছে ওয়ালটন। পাশাপাশি ক্রেতাদের বিশেষ মূল্য ছাড়ে ওয়ালটনের নতুন স্মার্ট ও এলইডি টিভি কেনার সুযোগ দিতে চলছে ‘ঈদ মেগা সেল’ অফার।—প্রেস বিজ্ঞপ্তি
