সেনাবাহিনী কর্তৃক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ত্রাণ বিতরণ

আপডেট : ০৫ মে ২০২১, ২২:০২

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক মাহে রমজান উপলক্ষ্যে আগুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের রামুতে অবস্থিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) ক্যাম্পে অবস্থিত পরিবারগুলোর জন্য ১০ কেজি চাল এবং দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল ক্যাম্প ৮ (ওয়েষ্ট) এর সর্বমোট ১ হাজার ৫৭৬ জনের মধ্যে উল্লেখিত ত্রাণ বিতরণ করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে গত ২ মে ২ হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৪ মে বালুখালী আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৯-এ ১০ পদাতিক ডিভিশনের ৬৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৯৮৭ রোহিঙ্গা পরিবারকে পরিবারপ্রতি ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি বিতরণ করা হয়।  —আইএসপিআর