হবিগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৪:৪২

হবিগঞ্জের নবীগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় জীবন সরকার (৭) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। বুধবার কাল ১০টার দিকে পৌরসভার জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জীবন ওই এলাকার রতিশ সরকারের ছেলে। বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় খেলা করার সময় একটি মালবাহী ট্রাক জীবনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে বলে জানা গেছে।

 

ইত্তেফাক/এএম