সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে দায়িত্ব নিলেন বুয়েটের আর্কিটেকচার বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক শামীম আরা হাসান। রবিবার (২ মে) অধ্যাপক শামীম আরা হাসানকে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩২(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) রশুরু থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুয়েট থেকে অবসরে যাওয়ার পর সোনারগাঁও ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি
