কৃষকের ঈদ আনন্দ

আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩০

প্রতিবছরই ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে ঈদের পরদিন চ্যানেল আইয়ে প্রচার করা হয় ‘কৃষকের ঈদ আনন্দ’। সেই ধারাবাহিকতায় এবারো ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে। করোনা মহামারির কারণে এবারের অনুষ্ঠানটি অনেকটা ভিন্নভাবে সাজানো হয়েছে। করোনার এই দুঃসময়ে আশার প্রদীপ হয়ে জ্বলছে কৃষক। আমাদের খাদ্য চাহিদা মেটাতে নিরলস কাজ করে যাওয়া এই জাতির ঋণ শোধ করার নয়। তাদের শ্রম, ঘাম, বঞ্চনার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বীবিত করতে এবারের ঈদেও নির্মাণ করা হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। এবারে ‘কৃষকের ঈদ আনন্দ’ হবে জেলায় জেলায় লড়াই। এছাড়াও আরো নানা চমক দেখা যাবে এবারের অনুষ্ঠানটিতে।