আগামীকাল রবিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শুরু করবে বিএনপি। গুলশানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে এ সাক্ষাত্কার শুরু হবে। স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডে থাকবেন।
গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন গতকাল শুক্রবার। রিজভী আহমেদ জানান, প্রথমদিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়ন প্রত্যাশীদের প্রথমে সাক্ষাত্কার নেওয়া হবে। এরপর রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে। বাকি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কারের সময় পরে জানিয়ে দেওয়া হবে।
