জাহাঙ্গীর আলম জাহান
এবার ঈদে আনন্দ নেই, ফুর্তিও নেই কারও
এক করোনা বাজিয়ে দিল সকল খুশির বারো
যে কারণে নতুন পোশাক নেই যে উপহারও।
সংসারে নেই রুজি-টুজি ভাত জোটানোই দায়
বাঁকা চাঁদের ঈদটা এবার কাঁদছে নিরালায়
ঈদের খুশি ম্লান করেছে কঠিন করোনায়।
হায়রে ঈদের ফুর্তি-আমোদ হারিয়ে গেল কই
শিশু-কিশোর কেউ করে না আনন্দে হইচই
পড়বো তবু ঈদের নামাজ আমরা অবশ্যই।
আল্লাহ্তা’লার মেহেরবানি তবেই জানি পাবো
তার দয়াতে দুঃসহকাল আবারও উতরাবো
আগামীতে আগের মতোই ঈদগাহে ঠিক যাবো।
