পাইকগাছায় মিষ্টি আলুর ভালো ফলন

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১১

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

চলতি মৌসুমে পাইকগাছায় মিষ্টিআলুর ভালো ফলন হয়েছে। একই সঙ্গে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উদয়, কার্ত্তিক, রজব আলী, মুনছুর আলীসহ একাধিক চাষি জানান, এক বিঘা জমিতে মিষ্টি আলুর চাষ করতে ৫-৭ হাজার টাকা খরচ হয়। ফলন পাওয়া যায় ৮০-৯০ মণ আলু। আর বর্তমান বাজারে মিষ্টি আলু মণ প্রতি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। ভালো ফলনের সঙ্গে বাজারে ভাল দাম পাওয়ায় খুশি চাষিরা।