চকলেটের লোভ দেখিয়ে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৫০

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নীলফামারীতে সোহেল রানা (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ওই এলাকার শামীম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শহরের বারইপড়া মহল্লার বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে গমক্ষেতে নিয়ে ধর্ষণ করে সোহেল। এ ঘটনায় রাতে মেয়েটির মা বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেন।

আরো পড়ুন: লাঙ্গল প্রতীকে মেয়র নির্বাচন করবেন শাফিন আহমেদ

নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, বুধবার আধুনিক সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোহেলকে তোলা হলে জবানবন্দি দেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। 

ইত্তেফাক/জেডএইচ