মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরুচোর সন্দেহে তিন নারীসহ ছয় জন গণপিটুনিতে আহত হন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের সিংগারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন :শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডৈরশ্বর গ্রামের আলী মোহাম্মদ মিয়ার পুত্র ইমন মিয়া (১৮), ময়মনসিং জেলার রাগাই ছোটি গ্রামের রফিক মিয়ার পুত্র নয়ন মিয়া (১৮), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী নারর্গিস (৩০), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আবুল কালামের স্ত্রী জেসমিন (৪৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার লোকমান মিয়ার পুত্র জনি (৩৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মমিন মিয়ার স্ত্রী বেবি (৪৫)। এদের মধ্যে জনি ও নার্গিসের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকি চার জনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে।
