তাইওয়ানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে চীনকে হুঁশিয়ারি জি-সেভেন গ্রুপের

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৪৩

তাইওয়ানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে চীনকে হুঁশিয়ারি দিয়েছে জি-সেভেনভুক্ত গ্রুপ। লন্ডনে বৈঠক শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে গ্রুপের সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। তারা সেখানে একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। বিবৃতিতে তারা প্রণালীতে একক কোনো দেশের উত্তেজনা না বাড়াতে এবং এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে। তারা চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। চীন এই বিবৃতির কড়া নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিবৃতিতে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এবং এটা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। -রয়টার্স ও আলজাজিরা