করোনায় ভারতের চেয়েও সংকটে পড়তে পারে নেপাল

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৪৪

দুই কোটি ৮০ লাখ ৬১ হাজার মানুষের দেশ নেপালে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। প্রতিদিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃতের সংখ্যা। হিমালয়ের দেশে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত তিন লাখ ৬০ হাজার। সেরে উঠেছে দুই লাখ ৯০ হাজার আর মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এক মাস আগেও দিনে প্রায় একশ’ আক্রান্ত হতো। সেখানে প্রতিদিন এখন আক্রান্ত হচ্ছে আট হাজার ৬০০। পরিসংখ্যান বলছে, কয়েক মাস আগের তুলনায় নেপালে করোনার সংক্রমণ ৫৭ গুণ বেড়েছে। হাসপাতালে তাই করোনা রোগীদের প্রচ্ল ভিড়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বাইরের দেশগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কা রোধ করতে অনেক দেশই ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করতে শুরু করেছে। প্রতিবেশি দেশগুলো এর পাশাপাশি ভারত সংলগ্ন সীমান্ত বন্ধ করছে। নেপালও ইতিমধ্যে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ও সীমান্ত বন্ধ করেছে। -সিএনএন ও ডয়চেভেলে