গাইবান্ধায় বাসচাপায় ৭০ বছরের বৃদ্ধা নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৮

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ধাপেরহাট বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ধাপেরহাট থানার পুলিশ উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জাহানারা বেগম মারা যান। 

আরো পড়ুন: জোড়া খুন: অবস্থা বিবেচনায় সাবেক এমপিপুত্র রনির যাবজ্জীবন

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার জানান, ‘বাসটি আটক করা হয়েছে। নিহত জাহানারা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে ধাপেরহাট বন্দরে ভিক্ষা ও স্থানীয় এক জামে মসজিদের বারান্দায় রাত যাপন করতেন। লাশ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।’ 

ইত্তেফাক/অনি