ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ মে ২০২১, ২২:০৮

দেশে ফিরে হোটেল সোনারগাঁও’তে স্ত্রীসহ ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দিন কাটছে মুস্তাফিজুর রহমানের। তার প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা রুমের দুয়ারে পৌছে দেয়া হচ্ছে। বের হওয়া বারন। তবুও মনতো মানে না। জানালায় দাঁড়িয়ে খোলা আকাশ দেখছেন কাটার মুস্তাফিজ। নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন শেষ করতে হলে হয়তো এবারের ঈদের আনন্দটা রুমের ভিতরে কাটাতে হবে। গতকাল কোয়ারেন্টাইনের প্রথম দিনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন বাঁহাতি এ পেসার   —ফেসবুক