ঈদ উপলক্ষ্যে হিজড়াদের খাদ্যসামগ্রী উপহার

আপডেট : ০৭ মে ২০২১, ২২:১৬

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

করোনাকালে খাদ্য সংকটে অন্যদের মতোই সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়ের সদস্যরা। তাই ঈদুল ফিতরকে সামনে রেখে খাদ্যসামগ্রী উপহার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ধামরাইয়ের একটি কৃষি খামার ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানবিক এ কাজের এ উদ্যোক্তারা হলো ইফাজ তাহিয়া এগ্রোফার্ম ও স্বেচ্ছাসেবী সংগঠন গুণীজন ফাউন্ডেশন। গতকাল ইফাজ তাহিয়া এগ্রোফার্মের স্বত্বাধিকারী ও গুণীজন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য আয়কর আইনজীবী আব্দুর রাজ্জাক খান রানা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সাভার, নবীনগর ও ধামরাইয়ের স্থানীয় হিজড়াদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। উদ্যোক্তারা একইভাবে  সমাজের সামর্থ্যবানদের মানবিক সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।