মাটিবাহী ট্রাকের কাদায় বেহাল বাগমারার রাস্তা

আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৬

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

অবৈধ ট্রাকে মাটি পরিবহন করায় বেহাল হয়ে পড়েছে বাগমারার রাস্তাঘাট। পরিবহনের সময় এসব ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে এবং সামান্য বৃষ্টিতে সেই মাটি কাদাময় হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ভারী এসব ট্রাক চলাচল করায় নষ্ট হচ্ছে রাস্তা। এলজিইডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, বিষয়টি উপজেলার মাসিক সভায় তুলে ধরে অচিরেই এর সমাধান করা হবে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, অবৈধ ট্রাকগুলো নিয়ন্ত্রণে পুলিশের পক্ষে চেষ্টা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, এ বিষয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।